ভোটের দিন প্রার্থীর গাড়িতে গানম্যানসহ সর্বোচ্চ ৫ জন

ছবি : সংগৃহীত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন। প্রতিটি গাড়িতে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এ পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুইটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক দুইজন অবস্থান করতে পারবেন।

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।

নির্দেশনায় আরো বলা হয়, যানবাহনে অবস্থানকারী ব্যক্তির প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ব্যতীত অন্যদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন করতে হবে।

এ ছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিশোর গ্যাং’: কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, চলছে জিজ্ঞাসাবাদ

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ ক্রয় নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

১০

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

১১

এবার বাড়ল লঞ্চের ভাড়া

১২