পাক-ভারত সীমান্তে মধ্যরাতে ব্যাপক গোলাগুলি

ছবি সংগৃহিত।

কাশ্মীর সীমান্তের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দু’দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

রোববার (৪ মে) দিবাগত রাতে এই গোলাগুলির মাধ্যমে এ নিয়ে টানা ১১ দিন পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটলো। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোববার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। ভারতের দিকে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়।

কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ রাত ধরে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একতরফা গুলিবর্ষণ করছে। সর্বশেষ ৪ ও ৫ মের মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

পেহেলগাম হামলার পরদিনই ভারত পাকিস্তানকে দোষারোপ করে ইসলামাবাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা। 

জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২