হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

ছবি: সংগৃহীত ।

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলির প্রতিবেদন মতে, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

চায়না ডেইলির প্রতিবেদন মতে, বিকেল ৫টা পর্যন্ত আহত সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জনসাধারণকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।’

ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত টাওয়ারটির আশপাশের একাধিক ভবনের বাইরের অংশে বর্তমানে বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) স্থাপিত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২