একই ফ্রেমে মারুফা-আয়ুষ্মান

ছবি: সংগৃহীত।

দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার গায়ে ইউনিসেফের লোগো সম্বলিত পলো শার্ট। তার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তার। তার গায়ে বাংলাদেশি জার্সি। বুধবার (২৯ অক্টোবর) মারুফা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তাতে এমন দৃশ্য দেখা যায়। 

সম্প্রতি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে ও ভারতের মধ্যকার ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে মাঠে ছিলেন এই অভিনেতা। সেখানে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা হয় মারুফার। সেই সময়ে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই নারী ক্রিকেটার। 

ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে মাঠে ছিলেন তিনি। সেখানেই দুজনের সাক্ষাৎ হয়। ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে দুজনের উদ্দেশ্যেই ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্বে আছেন আয়ুষ্মান। শিশুদের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার জানাতে নারী ক্রিকেট বিশ্বকাপে হাজির হয়েছিলেন তিনি। ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন আয়ুষ্মান।

শিশু অধিকার নিয়ে একসঙ্গে কাজ করছে ইউনিসেফ-আইসিসি। এই অংশীদারত্বের লক্ষ্য হলো ‘শিশুদের কাছে অঙ্গীকার’ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের অধিকার ও কল্যাণের পক্ষে আওয়াজ তোলা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২