বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

ছবি: সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ 

জানা যায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২