ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা

ছবি : সংগৃহীত।

ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা সরকার। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তা-ও নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দুজনে। রিসেপশনের পরিকল্পনাও শেষ। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে।

রিসেপশন হবে ২৫ জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদন দুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা।

এরপর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। 

এর আগে অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। কিন্তু সেসম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। 

২০২৪ সালে পূজার সময়ে অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই জুটির ক্যামেরাবন্দি রোমান্টিক সব মুহূর্ত দেখা যায়। এবার পালা ঘর বাঁধার। কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংসের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২