বন্ধের পথে রাজধানীর মধুমিতা সিনেমা হল

সংগৃহিত ছবি।

রাজধানীর প্রাচীন মধুমিতা সিনেমাহল ভেঙ্গে গড়ে তোলা হবে বহুতল বাণিজ্যিক ভবণ।  এখানে থাকবে মাল্টিপ্লেক্স। রোজার ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। সব ঠিক থাকলে এই বরবাদই হবে মধুমিতা হলে প্রদর্শিত শেষ সিনেমা। রোজার ঈদ উৎসবে সিনেমা চালিয়ে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হবে।

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সোনালি দিনের স্মৃতি ধারণ করে রাজধানীর বুকে অর্ধশত বছর পেরিয়েছে এই মধুমিতা হল। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ৫০ বছর অতিক্রম করায় বছরজুড়ে সুবর্ণজয়ন্তীও পালন করে। ঐতিহ্য ধরে রাখতে সিনেমা হলটিকে কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছিল। পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে রাখার চেষ্টা করেছিলেন এর কর্ণধার ইফতেখার নওশাদ। কিন্তু দেশে চলচ্চিত্রের বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরীচিকায় রূপ নিয়েছে। 

ইফতেখার নওশাদ বলেন, তিনি বলেন, কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করেছিলেন, কিন্তু কোনো সিনেমা চলে না। শুধু শাকিব খানের সিনেমা চলে। তার সিনেমাই ব্যবসা করে। দীর্ঘদিন ধরে একাই টিকিয়ে রেখেছেন সিনেমা হলের ব্যবসা। আসছে ঈদের উৎসবে মধুমিতায় সিনেমা চালিয়ে হল বন্ধ রাখব। তবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন হলে মাল্টিপ্লেক্স থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২