অর্শদীপ–সামরিনের প্রেমের গুঞ্জন, কে এই সামরিন

ছবি: সংগৃহীত।

ভারতের ক্রিকেট ও সিনেমার সম্পর্ক বহু দিনের। দুই অঙ্গনের তারকাদের প্রেম-বিয়ে নতুন কিছু নয়। এবার আলোচনায় ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিং। তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন ঘিরে চর্চায় অভিনেত্রী সামরিন কৌর। তবে এই আলোচনার বাইরে নিজের কাজ ও ক্যারিয়ারের জন্যও ধীরে ধীরে পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ফ্যাশন শো ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নিয়ে তিনি নজরে আসেন। বড় সুযোগ আসে ২০১৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট হয়ে। এই প্রতিযোগিতা তাঁকে বিনোদন জগতে প্রবেশের দরজা খুলে দেয়।

পরবর্তীতে তিনি পুনের একটি কলেজে ভর্তি হন। ধীরে ধীরে চলচ্চিত্র ও মিডিয়া জগতে কাজ শুরু করেন। বলিউডে তাঁর উপস্থিতি ছোট হলেও তা উল্লেখযোগ্য। তিনি ‘৮৩’ ছবিতে অভিনয় করেন, যেখানে পর্দা ভাগ করেছেন রণবীর সিংয়ের সঙ্গে। এ ছাড়া ‘নেইল পলিশ’ সিনেমায় কাজ করেছেন অর্জুন রামপাল ও মানব কৌলের সঙ্গে। পাশাপাশি ‘সরদারজি ২’-এর মতো আলোচিত সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশ সক্রিয় সামরিন। তিনি কাজ করেছেন জনপ্রিয় শিল্পীদের সঙ্গে-বাদশাহ, গুরু রন্ধাওয়া ও জুবিন নটিয়াল। ‘বাওলা’ ও ‘তুঝে ভুলনা তো চাহা’-এর মতো গান তাঁকে তরুণ দর্শকদের মধ্যে পরিচিত করে তোলে।

ব্যক্তিগত জীবন নিয়েও আগে আলোচনায় ছিলেন তিনি। একসময় তাঁর নাম জড়িয়েছিল ইউটিউবার অনীশের সঙ্গে। যদিও দুজনই জানিয়েছিলেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। পরে সম্পর্কের ধরন বদলালেও পারস্পরিক সম্মান অটুট রয়েছে বলে জানান সামরিন।

সাম্প্রতিক সময়ে অর্শদীপের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও-বিশেষ করে হাতে হাত রাখার একটি দৃশ্য-ভক্তদের কৌতূহল বাড়ায়। এ ছাড়া আইপিএল ম্যাচেও তাঁকে একাধিকবার মাঠে দেখা গেছে, যেখানে তিনি পাঞ্জাব কিংসের খেলায় উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত এই সম্পর্ক নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২