২০২৬ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরে মোট ২৮ দিন ছুটি থাকবে—এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি। তবে এই ছুটির মধ্যে ১১ দিন শুক্র ও শনিবারে পড়ায় সরকারি কর্মচারীরা প্রকৃতপক্ষে ১৭ দিন ছুটি পাবেন।

চলতি বছরের মতোই ২০২৬ সালেও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। যেসব দপ্তরের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনে নির্ধারিত, তারা প্রয়োজন অনুযায়ী ছুটি ঠিক করতে পারবে।

 

২০২৬ সালের সাধারণ ছুটি

৪ ফেব্রুয়ারি — শবে বরাত

২১ ফেব্রুয়ারি — শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২০ মার্চ — জুমাতুল বিদা

২১ মার্চ — ঈদুল ফিতর

২৬ মার্চ — স্বাধীনতা ও জাতীয় দিবস

১ মে — মে দিবস ও বুদ্ধপূর্ণিমা

২৮ মে — ঈদুল আজহা

৫ আগস্ট — গণঅভ্যুত্থান দিবস

২৬ আগস্ট — ঈদে মিলাদুন্নবী (সা.)

৪ সেপ্টেম্বর — জন্মাষ্টমী

২১ অক্টোবর — দুর্গাপূজা (বিজয়া দশমী)

১৬ ডিসেম্বর — বিজয় দিবস

২৫ ডিসেম্বর — বড়দিন

 

২০২৬ সালের নির্বাহী আদেশে ছুটি

১৭ মার্চ — শবে কদর

১৯–২০ মার্চ ও ২২–২৩ মার্চ — ঈদুল ফিতরের আগে ও পরে দুদিন করে

১৪ এপ্রিল — বাংলা নববর্ষ

২৬–২৭ মে ও ২৯–৩১ মে — ঈদুল আজহার আগে দুদিন ও পরে তিনদিন

২৬ জুন — আশুরা

২০ অক্টোবর — দুর্গাপূজার মহানবমী

 

তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এবং সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২