এসএসসির মূল নম্বরপত্র বিতরণের সময় জানাল বোর্ড

এসএসসির মূল নম্বরপত্র বিতরণের সময় জানাল বোর্ড

ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বিতরণ শুরু করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকার ৪ নম্বর ভবনের ৫ তলায় (সনদপত্র শাখা) এই নম্বরপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মূল নম্বরপত্র সংগ্রহ করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিজে অথবা দায়িত্বশীল কোনও প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে নম্বরপত্র গ্রহণ করতে হবে।
জেলাওয়ারি নম্বরপত্র বিতরণের সময়সূচি-
৩ নভেম্বর: মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলা।
৪ নভেম্বর: শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলা।
৫ নভেম্বর: গাজীপুর ও রাজবাড়ী জেলা।
৮ নভেম্বর: নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা।
৯ নভেম্বর: নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ জেলা।
১০ নভেম্বর: কিশোরগঞ্জ জেলা ও ঢাকা মহানগরী।

সংগ্রহের নিয়মাবলি ও শর্তসমূহ
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নম্বরপত্র গ্রহণের জন্য প্রতিষ্ঠান থেকে বিভাগওয়ারি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) কতজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে, তার বিবরণপত্রসহ তিন সেট নমুনা স্বাক্ষর সত্যায়িত করে নিয়ে আসতে হবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিজের কিংবা পাঠানো প্রতিনিধির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল নম্বরপত্র গ্রহণের আবেদনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি/গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর অবশ্যই নিয়ে আসতে হবে। অন্যথায় মূল নম্বরপত্র প্রদান করা সম্ভব হবে না বলে বোর্ডে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

১

এসএসসির মূল নম্বরপত্র বিতরণের সময় জানাল বোর্ড

২

বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানে দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণ কঠিন: রিজভী

৩

সাগর-রুনি হত্যা: জিও-লোকেশন ও আলামত ঘিরে মামলায় নতুন মোড়, নেপথ্যে কারা?

৪

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

৫

চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৭

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান*

৮

মাদক বিক্রিতে বাধার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাট, অর্ধশত হাত‌বোমা বিস্ফোরণ

৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড

১০

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের

১১

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।