গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী এড়াবেন, জেনে নিন

ছবি সংগৃহিত।

চলছে গ্রীষ্মকাল। এ ঋতুতে সময়-অসময়ে তাপমাত্রা বেড়ে যায়। ফলে কিছুক্ষণ পরপর ঘাম হওয়া, পানি তৃষ্ণা পাওয়া, ত্বকের সমস্যা, হিটস্ট্রোক ও হজমজনিত নানা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি।

গরমের সময় একটু সচেতন হয়ে খাদ্যতালিকায় পরিবর্তন আনলেই উপকার মিলে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এবার তাহলে গ্রীষ্মে কোন ধরনের খাবার খেতে হবে এবং কী এড়িয়ে চলতে হবে, তা জেনে নেয়া যাক।

কোন ধরনের খাবার খেতে হবে:

ডাবের পানি: গরমে শরীর ঠান্ডা রাখার জন্য নিয়মিত ডাবের পানি পান করতে পারেন। ইলেকট্রোলাইট সমৃদ্ধ হওয়ায় ডাবের পানি পানে খুবই উপকার পাওয়া যায়।

লেবু পানি ও আমপানা: গরমে শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থ দূর করার জন্য এবং শরীর ঠান্ডা রাখতে লেবু  পানি বা আমপানা পান করতে পারেন।

তরলজাতীয় ফল: গ্রীষ্মে তরলসমৃদ্ধ ফলমূল বেশি বেশি খেলে ভালো উপকার পাওয়া যায়। এ সময় তরমুজ, শসা, বেল, আমড়া, আঙুর, কমলালেবু ইত্যাদি ফল খেলে শরীর ঠান্ডা থাকে। একইসঙ্গে পানিশূন্যতা প্রতিরোধ হয়।

দই-লাচ্ছি-ছানার ঘোল: এসব হচ্ছে ফার্মেন্টেড খাবার। এ জাতীয় খাবার হজমের সহায়ক এবং শরীর ঠান্ডা রাখে।

সবুজ শাকসবজি: এ সময় পালং শাক, মুলা শাক, পুঁইশাক ইত্যাদি শাকসবজি খেতে পারেন। এতে শরীরও ঠান্ডা থাকবে, আবার পুষ্টির ঘাটতিও দূর হবে।

যেসব খাবার এড়ানো উচিত:

মাংসজাতীয় খাবার: গ্রীষ্মে খাবার হজম হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এ সময় মাংসজাতীয় খাবার খেলে শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়। এ জন্য গ্রীষ্মে মাংসজাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।

ক্যাফেইন ও সফট ড্রিংকস: ক্যাফেইন শরীরে পানিশূন্যতার কারণ হয়ে দাঁড়ায়। সফট ড্রিংকসে থাকা চিনি শরীরকে ক্লান্ত করে তোলে। তাই গ্রীষ্মে ক্যাফেইন ও সফট ড্রিংকস যতটা সম্ভব পান না করাই ভালো।

ঝাল ও ভাজাপোড়া: গরমের সময় ঝাল ও ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। এসব খাবার শরীরের তাপমাত্রা বাড়ায়, হজমে সমস্যা তৈরি করে এবং গ্যাস-অম্বলের কারণ হতে পারে।

অতিরিক্ত মিষ্টি, কেক ও চকোলেট: এ জাতীয় প্রসেসড ফুড গরমে খাওয়ার ফলে হজমে সমস্যা হয়। আবার ওজনও বেড়ে যায়।

পরামর্শ: গ্রীষ্মে দিনে অন্তত ৩-৪ লিটার পরিমাণ পানি পান করতে হবে। ঠান্ডা নয়, তবে সামান্য গরম পানি পান করা ভালো। দুপুরে হালকা খাবার খেতে হবে। রোদে বের হলে সঙ্গে লেবু-পানি বা কিছু ফল রাখতে পারেন। কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২