শাহ আলীর মাজারে হামলা নিয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে: সেলিম উদ্দিন

ছবি: সংগৃহীত।

শাহ আলীর মাজারে হামলা নিয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, শাহ আলী মাজারে হামলার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দূরতম সম্পর্কও নেই। কিছু সুবিধাবাদী সাংবাদিক এবং রাজনৈতিক দলের ভাড়াটে বুদ্ধিজীবীরা কোনো প্রমাণ ছাড়াই জামায়াতের ঘাড়ে এই ঘটনার দায় চাপানোর চেষ্টা করছেন। এটি কেবল মিথ্যাচার নয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় বিশ্বাস করে- যেকোনো অন্যায়ের প্রতিকার হবে আইনের মাধ্যমে, রাস্তায় বিচার করে নয়। এটি আমাদের আদর্শ, এটি আমাদের রাজনৈতিক চরিত্র।

সেলিম উদ্দিন বলেন, ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ দেখা গেছে। তাদের পরিচয় উদ্ঘাটন করা কি মিডিয়ার দায়িত্ব নয়? তদন্তের আগেই জামায়াতকে দোষী সাব্যস্ত করে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে- তা সাংবাদিকতা নয়, এটি হলুদ সাংবাদিকতার নিকৃষ্ট উদাহরণ। আমি মিডিয়াকে স্মরণ করিয়ে দিতে চাই- জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা প্রচারণার দিন শেষ।

তিনি বলেন, ঘটনাস্থলে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ মিডিয়ায় এসেছে। অথচ গ্রেপ্তারের সময় তাদের বাদ দিয়ে জামায়াত সমর্থকদের টার্গেট করা হচ্ছে। এটি বিচার নয়- এটি রাজনৈতিক প্রতিহিংসা। আমি প্রশাসনকে সাফ বলে দিতে চাই- ভিডিও প্রমাণ ছাড়া, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা হলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে এবং ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।

সেলিম উদ্দিন বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর সারা দেশে মাজারকেন্দ্রিক যে হামলাগুলো হয়েছে, তার পেছনে 'ধর্মীয় উন্মাদনা' নয়, আছে দখলদারিত্ব এবং অবৈধ অর্থের লোভ। পতিত সরকারের পৃষ্ঠপোষকতায় যারা মাজার নিয়ন্ত্রণ করত, তারা এখন নতুন শক্তি দিয়ে সেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টায় মাঠে নেমেছে। এই দখলের লড়াইকে সাম্প্রদায়িক রং দিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে। আমি প্রশাসন, মিডিয়া এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি- এই দখলদারিত্বের শিকড় খুঁজুন। সেখানেই পাবেন আসল অপরাধী।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২