স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত।

স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনি সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? আমি আপনাদের কাছে পরিষ্কার জানতে চাই-পারি? পারি না ভাই। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন, আমার দেশ বাংলাদেশ, আমি স্বাধীন দেশে বিশ্বাস করি।

তিনি বলেন, এই দেশ যে বিশ্বাস করে না, সে আমার দেশের উন্নতি করবে কেমন করে? তারা তো এই দেশটাকেই বিশ্বাস করে না। আমরা সেজন্য পরিষ্কার করে বলতে চাই-আমরা জামায়াতে ইসলামীকে এই জন্য ভোট দেব না, জামায়াতে ইসলামী বিশ্বাসযোগ্য নয়। কারণ তারা আমাদের স্বাধীনতা-সার্ভভৌমত্বের প্রশ্নে রক্ষা করতে পারবে কি? পারবে না। 

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটটা আমার দেশের স্বাধীনতাকে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা বড় সুযোগ এসেছে। সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। 

মির্জা ফখরুল বলেন, জামায়াতকে আগে দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখছি, তার আগে আমাদের বাবা-চাচারা দেখছে। আমার আব্বা মির্জা রুহুল আমিন চোখা মিয়া প্রায় সময় বলতেন-‘জামায়াত থেকে সাবধানে থাইকো।

আমি বলতাম কেন-তিনি বলতেন জামায়াত একটা মুনাফেক দল। কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম।’ 

তিনি বলেন, জামায়াত পাকিস্তান আন্দোলনে সমর্থন করে নাই। এটা সত্য কথা, ইতিহাসের কথা। আবার ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতার যুদ্ধ শুরু করলাম তখন তারা বিরোধীতা করলো, আমার স্বাধীনতার বিরোধীতা করলো।

বলল, পাকিস্তান ভাঙার কোন দরকার নাই। পাকিস্তান কি আমরা ভাঙছি স্বাদে? পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার শুরু করছে, আমাদের গুলি করে মারতে শুরু করছে-তখনি না আমরা যুদ্ধ করে পাকিস্তান ভাঙছি। পাকিস্তানি সেনাবাহিনী আমার দেশের লোককে গুলি করে হত্যা করছে, ৩০ লাখ মানুষকে হত্যা করছে। ২ লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট করছে। সেসময় জামায়াত পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে। 

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচিত হলে সারের সংকট দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল

১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা

নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না : আমিনুল হক

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

যমুনার প্রবেশমুখে ছাত্র-জনতাকে অবস্থানের ডাক

আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে : সারজিস

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার

পাবনা-৩ এলাকার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে: বিএনপি প্রার্থী তুহিন

অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপক্ষীয় চুক্তি

১০

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

১১

ভোটের দিন রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হতে পারবে না : ইসি

১২