জামায়াত আমিরের বাইপাস সার্জারি আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি 

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে। 

দলের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান আমরা মহান আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে ডা. শফিকুর রহমানের জন্য দোয়া করি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

দলীয় সূত্র জানায়, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। 

পরবর্তীতে এনজিওগ্রামে তাঁর হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। চিকিৎসকেরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ বিবেচনা করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২