জাতীয় নির্বাচনের আগে জনগণ মৌলিক সংস্কার চায়ঃ জামায়াতে আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ’৫ তারিখ একটি গোষ্ঠী খানখান হয়ে ভেঙে পড়েছে। এ রকম অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট কিন্তু প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে।’

পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার।  

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারি সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজীগঞ্জ বাজারে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেয়। এরআগে জামায়াতের আমির লক্ষীপুর জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২