জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি প্রত্যাহার,দাবি পূরণের আশ্বাস

ছবি সংগৃহিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম  ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম খলিল জবি উপাচার্যের দাবি পূরণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন।

সোমবার (২৪)ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০মিনিটে জবি উপাচার্যের দপ্তরে তিনি অবস্থান কর্মসূচিতে বসেন। বেলা ১২টায় জবি  উপাচার্যের সাথে ইব্রাহীম 

খলিলের মিটিং হওয়ার পর তিনি তার কর্মসূচি প্রত্যাহার করেন।

এদিন  শিক্ষার্থীদের পক্ষে দেওয়া  ৩টি দাবির স্মারকলিপি প্রদান ও বিকল্প ব্যবস্থা তিনি উপাচার্যের সামনে উপস্থাপন করেন।

১. ৪ টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিতে হবে।

২.  ন্যাশনাল মেডিকেল এর সাথে চুক্তি করতে হবে যেখানে ন্যাশনাল মেডিকেল এর সকল সেবাসমূহ জবি শিক্ষার্থীরা ৩২% টাকা দিয়ে গ্রহন করতে পারবে।

জবি মেডিকেল সেন্টারে' জবির অনিয়মিত অসুস্থ শিক্ষার্থীদের ৮০% ঔষধ প্রদান করতে হবে। জবি মেডিকেল সেন্টারে ডেঙ্গু টেস্ট ও এক্স-রে চালু করতে হবে।

৩. ৭ দিনের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।

জবি উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম,পিএইচডি বলেন,আমরা শিক্ষার্থী-শিক্ষক, কর্মকতা-কর্মচারী  সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আশেপাশে ৫টি হাসপাতালে  চুক্তির চিঠি পাঠিয়েছি। এ্যাম্বুলেন্স বাড়ানোর বিষয়ে আমরা ভাবছি।

তিনি আরোও বলেন, আমি ইতিমধ্যেই ৩দিন জবি মেডিকেল সেন্টার পরিদর্শন করেছি। প্রয়োজনীয় বিষয়গুলো  ঠিক মতো দেওয়ার ব্যবস্থা করেছি। ইব্রাহীমের দেওয়া দাবিগুলো আমরা আগে থেকেই ভাবছি। আমরা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের  ব্যবস্থা করব।

উপাচার্যের সাথে ইব্রাহীম খলিলের মিটিং এর সময় জবি প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা,দাবিসমূহে একাত্মতা প্রকাশকারী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২