উচ্চ খেলাপি ঋণ পরিস্থিতি থেকে উত্তরণে অন্তত ১০ বছর সময় লাগবে: গভর্নর

ছবি : সংগৃহীত।

দেশে ব্যাংক খাতে জমে থাকা খেলাপি ঋণের চাপ এতটাই গভীর যে এ অবস্থা থেকে পুরোপুরি উত্তরণে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি। দীর্ঘদিনের এ সংকট আর্থিক খাতের স্থিতিশীলতাকে চাপে ফেলে দিয়েছে।

গভর্নর বলেন, এটি কোনও ছোট সমস্যা নয়। প্রতি প্রান্তিকে নতুন তথ্য আসার পর দেখা যাচ্ছে খেলাপি ঋণ আরও বাড়ছে। দুই বছর আগে আমার ধারণা ছিল খেলাপি ঋণের হার ২৫ শতাংশের মতো হবে। সরকার তখন বলেছিল তা ৮ শতাংশ। এখন দেখা যাচ্ছে হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে।

তিনি আরও বলেন, এই সমস্যা রাতারাতি সমাধান হবে না। ধাপে ধাপে আগাতে হবে। সম্পূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে ৫ থেকে ১০ বছর সময় লাগবে।

এছাড়া রমজানকে সামনে রেখে আমদানির জন্য প্রয়োজনীয় ডলার সংকট নিয়ে উদ্বেগ নেই উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলার রয়েছে। ইতোমধ্যে গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে।

একীভূত হওয়া ৫ ব্যাংকের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ধারার ৫ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২