রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিশ্বের তৃতীয় বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন। কারণ ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।

তিনি বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বেড়ে যায়। এর অন্যতম কারণ হলো, এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেটের অর্থ ছাড় হয়। ফলে একটি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার আগেই অন্য প্রতিষ্ঠান একই সড়কে কাজ শুরু করে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

সেই শিশুর মা জামিনে মুক্ত;  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

জিআই স্বীকৃতি পেল ফরিদপুরের পাট, বিশ্ববাজারে সম্ভাবনা ...

বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, আজ যা ঘটতে চলেছে মক্কায়

পিকআপ ভ্যান উল্টে সড়কে ডিম, কুড়ানোর সময় দ্রুতগতির বাসচাপায় নিহত ৫

শুধু সরকার পরিবর্তন নয়, পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার জরুরি: হাসনাত আব্দুল্লাহ

ফ্রান্সের স্বপ্নভঙ্গের দায় নিজের উপর নিয়ে যা বললেন এমবাপ্পে

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

১০

ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

১১

চাকরি দিচ্ছে ইউসিবি ব্যাংক, বয়স ৪০ হলেও আবেদনের সুযোগ

১২