দুর্যোগ প্রশমন দিবসে জুড়ীতে সচেতনতামূলক র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুরে জুড়ী উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনগণের মাঝে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য জুড়ী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন জীবনরক্ষাকারী ও সচেতনতামূলক প্রদর্শনীর (মহড়া) উপস্থাপন করেন।

পরবর্তীতে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মুহাম্মদ সুজাউদ্দৌলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, অ্যাকাউন্টস অফিসার, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কার্যালয়সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও অনুষ্ঠানে মুক্তাদির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ প্রশমন দিবসে জুড়ীতে সচেতনতামূলক র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

১

নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের

২

কাজী নজরুল ইসলাম: শৃঙ্খল ভাঙার গান ও এক অসাম্প্রদায়িক আধুনিকতার ইশতেহার

৩

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

৪

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

৫

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

৬

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

৭

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মোট প্রাণহানি ৩০৭

৮

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে নিয়োগ, এসএসসি পাসে আবেদনের সুযোগ

৯

সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

১০

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

১১

রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

১২