সৌদি আরব ছেড়ে রোনালদো কি তাহলে ব্রাজিলেই যাচ্ছেন

ছবি সংগৃহিত।

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কের ইতি টানার সম্ভাবনা দিন দিন জোরাল হচ্ছে। এক সময় ক্যারিয়ারের শেষ পর্যন্ত আল নাসরেই খেলার আগ্রহ প্রকাশ করা এই পর্তুগিজ মহাতারকা এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় পড়েছেন। সৌদি প্রো লিগে ব্যক্তিগত পারফরম্যান্সে সফল হলেও, দলীয় সাফল্য না পাওয়ায় ক্লাবটির প্রতি হতাশা তৈরি হয়েছে রোনালদোর মনে।

চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। যদিও আল নাসর রোনালদোকে একটি নতুন, লোভনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে এবং শুরুতে রোনালদো আগ্রহও দেখিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সেই আলোচনা এখন স্থগিত। ফলে জোরালো হয়েছে তার ক্লাব ছাড়ার গুঞ্জন।

নতুন করে আলোচনায় এসেছে ব্রাজিল। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, ব্রাজিলের একটি শীর্ষ ক্লাব রোনালদোর কাছে প্রস্তাব পাঠিয়েছে। আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকে হাতিয়ার করে তারা রোনালদোকে দলে নিতে চায়। ব্রাজিল থেকে এবার ক্লাব বিশ্বকাপে সুযোগ পাচ্ছে বোতাফাগো, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স এবং পালমেইরাস—এই চারটি ক্লাবের যেকোনো একটি থেকে প্রস্তাব এসেছে বলেই ধারণা করা হচ্ছে।

রোনালদোর সেই বিশ্বকাপে অংশগ্রহণ খুব একটা সহজ হবে না। আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হবে ৩০ জুন, আর ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে ২৭ জুনেই। অর্থাৎ, যদি তার সম্ভাব্য নতুন দল গ্রুপ পর্ব পেরোয়, তবেই রোনালদো খেলতে পারবেন। এছাড়া তার বিপুল পরিমাণ পারিশ্রমিক দেওয়া ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পক্ষে কঠিন হয়ে যাবে, যদি না রোনালদো নিজেই আর্থিক ছাড় দেন।

এই মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনালদো। সৌদি লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি, আর গত মৌসুমেও পেয়েছেন গোল্ডেন বুট। তবে কোনো ট্রফির মুখ দেখেননি এখনো। এবারও শিরোপা জিতেছে আল ইত্তিহাদ, আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালেই থেমে গেছে আল নাসরের পথচলা। লিগেও তাদের অবস্থান চতুর্থ, হাতে মাত্র দুটি ম্যাচ। নিশ্চিত হয়ে গেছে, আগামী মৌসুমে তারা খেলবে না ক্লাব বিশ্বকাপে বা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।

সব মিলিয়ে, ৪০ বছর বয়সেও কি রোনালদো সৌদি আরব ছেড়ে নতুন গন্তব্যে পাড়ি জমাবেন না কি সৌদি তে থাকবে সেটি এখন সময়ের অপেক্ষা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১০

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১১

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২