৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সারগাজ এলাকার কাছে ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নতুন এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির মেহর সংবাদ সংস্থা। সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়।

মেহরের খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের সারগাজ এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

হরমোজগান প্রদেশে সংঘটিত এই ভূমিকম্পের কেন্দ্রটি দেশের সবচেয়ে সক্রিয় ভূতাত্ত্বিক ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হলেও কোনও প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ বলে রেকর্ড করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিনাব শহরের প্রায় ১০১ কিলোমিটার উত্তরে।

ইউএসজিএস জানায়, সোমবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে ইরানে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর গভীরতা ২২ কিলোমিটার বলে জানিয়েছে।

এদিকে গভীর রাতে এই ভূমিকম্প আঘাত হানার সময় হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভব করেন। ঘটনার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২