দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ছে, স্থবির জনজীবন

ছবি: সংগৃহীত ।

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতের দাপট দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শেষপ্রান্তে এসে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় মানুষের স্বাভাবিক চলাচল কমে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার দৈনন্দিন জীবনযাত্রা।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকেই দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে।

সকাল থেকে শুরু হওয়া হিমেল বাতাস সারাদিন অব্যাহত থাকায় সড়ক, হাটবাজার ও খোলা জায়গাগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৩ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে খানসামা ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভোরের তীব্র ঠান্ডায় দিনমজুর ও রিকশাচালকসহ নিম্নআয়ের মানুষ কাজে বের হতে পারছেন না।

ইউনুস আলী নামে এক বাসিন্দা বলেন, ‘ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বাইরে বের হওয়াই কঠিন। এই শীতে কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বুধবার থেকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও কমার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শেষ দিকে চলতি শীত মৌসুমের একটি পূর্ণাঙ্গ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’ জেলাজুড়ে তীব্র শীতের কারণে সাধারণ মানুষের মধ্যে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের দৃশ্যও চোখে পড়ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২