ইম্পেরিয়াল হেলথকেয়ার লিমিটেডের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইম্পেরিয়াল হেলথকেয়ার (প্রা.) লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডির এক ছাদ রেস্তোঁরায় কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা জোরদার করতে এই শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। ইফতার আয়োজনটি এক প্রীতিময় মিলনমেলায় পরিণত হয়, যেখানে সহকর্মীরা দৈনন্দিন ব্যস্ততার বাইরে এসে একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জিএম (ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস) আরিফ হাসান, ডিএজিএম অপারেশন তানভীর শাহরিয়ার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের এজিএম  তানভীর হোসেন, এজিএম (সিকিউরিটি) প্রদীপ কুমার পাশি এবং জনসংযোগ কর্মকর্তা এ কে এম রিফাত রায়হানসহ অনেকেই।

উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ছিল প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়। অনেকেই সহকর্মীদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে সেলফি তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আনন্দঘন মুহূর্তগুলো ভাগাভাগি করেন। এতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘণ।

ইফতারের সময় সবাই একসঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন শুধু ধর্মীয় অনুশাসনের অংশই নয়, বরং প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে বলে জানান কর্মকর্তারা।

অনুষ্ঠানে, ইম্পেরিয়াল (প্রা.) হেলথকেয়ার লিমিটেডের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২