গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ-রাজপথ একাকার: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত।

ঢাকায় আয়োজিত এক সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তা উপেক্ষা করা হলে ‘সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সমাবেশে উপস্থিত ছিলেন শফিকুর রহমান-সহ ১১ দলের নেতারা।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। এই গণরায় বাস্তবায়ন করতেই হবে। তিনি বলেন, দেশের বিদ্যমান সংকট বিবেচনায় বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সরকারকে সহযোগিতা করতে চেয়েছে। তবে সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

দেশে জ্বালানি সংকট, শিশুদের চিকিৎসা সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চায় না বিরোধী দল।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ এবং বিচারবিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। নতুন করে ‘স্বৈরতান্ত্রিক প্রবণতা’ মাথাচাড়া দিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপিসহ ১১টি রাজনৈতিক দল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ রয়েছে এবং এ লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণরায় উপেক্ষা করা হলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

শেষে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত গণরায় মেনে নেওয়াই সরকারের জন্য মঙ্গলজনক হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২