রাজনীতি করে নতুন বাড়ি করিনি, বিক্রি করেছি: ফখরুল

ছবি : সংগৃহীত।

জাতি হিসেবে আমরা এখনো দায়িত্বশীল ভুমিকা পালন করতে পারিনি। এখনও আমরা তর্ক করছি, ঝগড়া করছি। তবে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার বিষয়ে আমরা এক হতে পেরেছি- এমন মন্তব্যা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রুহুল আমিন স্মৃতি মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ীগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে তর্ক-ঝগড়া থাকবেই। আমরা সংস্কারের কতগুলো বিষয়ে একমত হতে পেরেছি আর কতগুলো বিষয় আমরা সামনে পার্লামেন্টে করবো। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, পার্লামেন্টে যেতে পারি তবে সব সংস্কারই হবে। 

তিনি আরও বলেন, আমরা রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। রাজনীতিকে মানুষের আর দেশের কল্যাণে ব্যবহার করেছি। আমরা রাজনীতি করে নতুন বাড়ি তৈরি করিনি, রাজনীতি করে আমরা বাড়ি বিক্রি করেছি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন তথ্য বা খবরে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালোটা গ্রহণ করবো আর খারাপটা বর্জন করবো। অনেকেই অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে, জালিয়ে দাও, গুঁড়িয়ে দাও। এসব করা যাবে না।

হাসিনা এবং রাজনীতি সম্পর্কে তিনি বলেন, আমরা ফ্যাসিবাদী হাসিনার মত কোন সরকারকে ফিরিয়ে আনতে চাই না। আমাদের সামনে একটি সুযোগ এসেছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে সে সুযোগকে কাজে লাগাতে চাই।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন, জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি ঠাকুরগাঁও শাখার সভাপতি ফরিদুল ইসলাম, চাল কল মালিক সমিতির সভাপতি মাহমুদ হাসান রাজু, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২