আমি সব সময় অভিনয়টাই করতে চেয়েছি: রাকিন আবসার

ছবি: সংগৃহীত।

‘শৈশবে আম্মু চাইতেন, আমি পাইলট হই, আব্বু চাইতেন, আর্মি অফিসার হই। কিন্তু আমার স্বপ্ন ছিল, অভিনয়। আমি সব সময় অভিনয়টাই করতে চেয়েছি। যেহেতু অভিনয়ে যেতে পারিনি, ফলে কনটেন্ট ক্রিয়েশন (নির্মাণ) শুরু করি,’ বললেন রাকিন আবসার। ২০১১ সাল থেকে কনটেন্ট নির্মাণ করেন তিনি।

নিজেই অভিনেতা, নিজেই প্রযোজক। কমেডি করে পরিচিতি পেয়েছেন বেশি। ২০১৫ সালের পর থেকে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। তাঁকে চিন্তা করেও কোনো কোনো চরিত্র লেখা হয়েছে। অডিশনও দিয়েছেন। তবে শেষ পর্যন্ত আর কোনো চরিত্রই করা হয়ে ওঠেনি। অবশেষে সেপ্টেম্বরে ওয়েব সিনেমা ‘প্ল্যান বি’-তে মূল চরিত্রে রাকিনকে দেখা গেল। ২৮ সেপ্টেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন নাহিদ হাসনাত। রাকিন জানালেন, ‘আমাকে চিন্তা করেই চরিত্রটি লেখা হয়েছিল। তিন দিনে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি একজন কমেডিয়ান হিসেবে পরিচিত। একজন কমেডিয়ান সিরিয়াস অভিনয় করতে পারবে—এখন পর্যন্ত অনেকেরই এটা ধারণায় নেই। কারণ, বিষয়টা কখনো এক্সপ্লোর করা হয়নি।’ রাকিনের যুক্তি, ‘জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীদের মতো শিল্পীরা কমেডির মাধ্যমেই আবির্ভূত হয়েছেন। পরবর্তী সময়ে সিরিয়াস চরিত্র পেয়েছেন।’

তবে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে বলেও জানালেন রাকিন, ‘অনেকে ভাবে, ও একজন কমেডিয়ান, কনটেন্ট ক্রিয়েটর; ও আর কী করতে পারবে। নাক সিঁটকানোর একটা ব্যাপার ছিল, ধীরে ধীরে বিষয়টির পরিবর্তন ঘটছে।’

‘প্ল্যান বি’ নিয়ে আলোচনার মধ্যেই ‘সোলজার’ সিনেমার খবর দিলেন রাকিন আবসার। তাঁর চরিত্রটি খানিকটা খুনে মেজাজের, চরিত্রের লুকের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ছবি দেখে তাঁকে চেনা কঠিন। শাকিব খান অভিনীত ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তরুণ এই নির্মাতার আরেকটি সিনেমায় রাকিনের অভিনয়ের কথা ছিল, তবে ছবিটি শেষ পর্যন্ত হয়নি। রাকিন বললেন, ‘ফাহাদ ভাই আমাকে কল দিয়ে বলেন, “আরেকটা রোল (চরিত্র) আছে, অডিশন নিতে চাই।” অডিশন দিয়ে চরিত্রটার জন্য নির্বাচিত হয়েছি।’

সিনেমার চরিত্রটা নিয়ে বলেন, ‘আগে এমন কোনো চরিত্র করার সুযোগ পাইনি। কিছু রোল পেতাম, যে রকম চরিত্র আমি কনটেন্টেও করেছি। ওটারই আরেকটি ভার্সন। ওভাবেই আমাকে কল্পনা করে, আমার তখন আগ্রহটা চলে যেত। আমি এমন কিছু করতে চাই, যেখানে মানুষ আমাকে দেখে অভ্যস্ত না। আপনি আমাকে যেকোনো রোল দেবেন, আমি ওটাই করব। ওটা নিয়ে কোনো বৈষম্য করব না। আমাকে ভালো রোল দেন, খারাপ রোল দেন, এক সেকেন্ডের রোল দেন, আমি করব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্রিতদের কাছে প্রত্যাবাসনই একমাত্র সমাধান

হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

১০

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

১১

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২