নীতিমালা সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালুর আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে জরুরি আলোচনা এবং নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

রবিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, দেশের মোবাইল বাজারের ৭০ শতাংশ নিয়ন্ত্রণকারী এই ব্যবসায়ীদের মতামত না নিয়েই একতরফাভাবে এনইআইআর বাস্তবায়ন করা হলে খাতজুড়ে সংকট দেখা দেবে। তারা জানান, এনইআইআরের বিরুদ্ধে নয় ব্যবসায়ীরা; তবে প্রক্রিয়াগত জটিলতা কমানো, ন্যায্য করনীতি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে আলোচনা জরুরি।

ব্যবসায়ীরা বলেন, প্রায় ২৫ হাজার প্রতিষ্ঠান ও ২০ লাখ মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। স্টকে থাকা কোটি কোটি টাকার মোবাইল সেট ১৬ ডিসেম্বরের মধ্যে বিক্রি করা সম্ভব নয় বলেও জানান তারা। তাদের অভিযোগ, বর্তমান কাঠামোয় এনইআইআর চালু হলে বৈধ আমদানিই কঠিন হয়ে পড়বে। কোনো বিদেশি ব্র্যান্ড স্থানীয়ভাবে সংযোজন শুরু করলে অন্য ব্যবসায়ীরা সে ব্র্যান্ডের ফোন আমদানি করতে না পারার বিষয়টি তারা একচেটিয়া বাজার তৈরির আশঙ্কা হিসেবে দেখছেন। এতে দাম বাড়বে, প্রতিযোগিতা কমবে এবং ভোক্তা ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধনে এমবিসিবি বেশ কয়েকটি প্রস্তাব তোলে-

  • প্রস্তুতকারকের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল

  • বিল অব এন্ট্রি জমা দিলেই স্বয়ংক্রিয় হ্যান্ডসেট রেজিস্ট্রেশন

  • স্টকে থাকা পণ্য বিক্রিতে অতিরিক্ত সময়

  • বিদেশি ফোনে ৫৭% শুল্ক কমানো

  • স্থানীয় প্রস্তুতকারকদের খুচরা ব্যবসায় অংশগ্রহণ নিষেধ

  • এনইআইআর পরিচালনায় একাধিক মন্ত্রণালয়ের সম্পৃক্ততা

  • গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়ন

 

ঢাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, মালিক–কর্মচারী ও এমবিসিবির নেতারা মানববন্ধনে অংশ নেন। এর আগের দিন সারাদেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে একই দাবিতে কর্মসূচি পালন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২