স্বামীর হাতুড়ির আঘাতে গৃহবধূর মৃত্যু

ছবি সংগৃহিত।

রাজধানীর বংশালে স্বামীর হাতুড়ির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ইব্রাহীমকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বংশালের সিক্কাটুলী লেন এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, ২ বছর আগে মাকসুদা খাতুনের ও মো. ইব্রাহীমের বিয়ে হয়। এরপর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা ইস্যুতে পারিবারিক কলহ দেখা দেয়। শুক্রবার বিকেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইব্রাহিম।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করে হত্যা করা হয়েছে বলে তাঁদের সন্দেহ। মাকসুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা করে নিহত মাকসুদার পরিবার। মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। আসামি ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২