স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দীর্ঘদিন অনুপস্থিত নার্সকে বদলির নির্দেশ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এক নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া জরুরি ভিত্তিতে একজন গাইনি চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ রোববার সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। তার আকস্মিক উপস্থিতির খবর পেয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যস্ততা দেখা যায়।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। রোগীদের খাবারের মান, ওষুধের সরবরাহ এবং হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজ নেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবার বিষয়ে অবহিত করেন।

পরিদর্শনের একপর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানার পর তিনি হাসপাতাল প্রাঙ্গণ থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ফোন করেন। পরে ওই নার্সকে সদরপুরে বদলির নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী সেখানে উপস্থিত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

স্বাধীন দেশে আর কোনও আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

‘ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পিরোজপুরে’

প্রতিদিনের মতোই ফিরেছেন সাড়ে তিন যুগের কর্মস্থলে, তবে নিথর দেহে

অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার

গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি: আইনমন্ত্রী

মানব পাচার রোধে আরডিএমএস চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহন ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১০

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দীর্ঘদিন অনুপস্থিত নার্সকে বদলির নির্দেশ

১১

বহু বছর পর অমিতাভ রেজা-ফারিণ একসঙ্গে, আসছে ‘বড় কিছু’

১২