কোচ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

অবশেষে কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। প্রায় নয় বছর নির্বাচক হিসেবে কাজ করার পর কোচিংয়ে মনোযোগ দিতে বিসিবির চাকরি ছেড়েছিলেন তিনি। এবার নতুন পরিচয়ে, জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তায় হান্নান নিজেই এই খবর জানিয়েছেন। তার ভাষায়, নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মূল কারণ ছিল মাঠের ক্রিকেটে সরাসরি কাজ করার ইচ্ছা এবং কোচিংয়ের মাধ্যমে দেশের ক্রিকেটে আরও বেশি অবদান রাখার লক্ষ্য।

হান্নান বলেন, ‘নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলাম শুধু এই কারণে যে কোচিংয়ে পুরোপুরি মনোযোগ দিতে চাই। মাঠে নেমে কাজ করতে চাই, সেখান থেকেই অবদান রাখতে চাই দেশের ক্রিকেটে। আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে কাজ করলাম, শিরোপা জিতলাম। এরপর থেকেই ভাবছিলাম বোর্ডে কোচ হিসেবে কাজ করার বিষয়ে।’

হান্নান আরও জানান, বিসিবিতে তার ফেরাটা আসলে বয়সভিত্তিক ক্রিকেটকে ঘিরেই। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে জায়গা না হলেও বিসিবি তাকে বয়সভিত্তিক দলের কোচিংয়ে যুক্ত করতে চায়। তিনি নিজেও এই পর্যায়ে কাজ করতে আগ্রহী।

আগামী সোমবার বিকেএসপিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৬ দলের চ্যালেঞ্জার সিরিজ। এই তিন দলের টুর্নামেন্ট থেকেই বাছাই করা হবে অনূর্ধ্ব-১৭ দল। এই দল নিয়েই হান্নান শুরু করবেন তার কোচিং মিশন।

হান্নান বলেন, ‘এই বয়সভিত্তিক পর্যায় থেকেই যাত্রা শুরু করছি। সামনে আরও কিছু পরিকল্পনা আছে। ইনশাল্লাহ্‌ এই যাত্রাই ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের পথে নিয়ে যাবে।’

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলা হান্নান সরকার পরে ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন সময় কোচ হিসেবে কাজ করেছেন। বিসিবিতে দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করার পর ২০২৪ সালের মার্চে জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেন। এক বছর পর নিজ থেকেই পদত্যাগ করেন।

এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও নতুনভাবে বিসিবির সঙ্গে যাত্রা শুরু করলেন হান্নান সরকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২