দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

ছবি সংগৃহীত।

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া। 

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। হানিফ মিয়ার পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হানিফ মিয়া ও তার আইনজীবীরা।

হানিফ মিয়া বলেন, হয়রানি করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিলো। বিদেশে অবস্থান করায় নোটিশের বিষয়টি আমিসহ আমার পরিবারের কেউ জানতো না। কিভাবে নোটিশের জবাব দিবো। এছাড়া বিগত সরকারের সময় তার পরিবহন ব্যবসাটিও ধ্বংস করার চেষ্টা হয়েছিলো বলে দাবি করেন এই পরিবহন ব্যবসায়ী।

আসামি পক্ষের আইনজীবী জানান, বিদেশে অবস্থান করার সময় হানিফ মিয়ার ভুল ঠিকানায় নোটিশ পাঠায় দুদক। যেখানে তার স্ত্রী নোটিশের বিষয়টি জানতো মর্মে মিথ্যা প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে বাদীকে জিজ্ঞাসাবাদের সময় সবকিছু অস্বীকার করে সে। এবং কোনোকিছু জানে না বলেও জানায়। আদালতে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। তাই আদালত হানিফ মিয়াকে মামলা থেকে খালাস প্রদান করেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২