ভারতকে হারানোর আশা নিয়ে দেশ ছাড়লেন হামজারা

ছবি সংগৃহিত।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। 

সাম্প্রতিককালে দল ঘোষণা নিয়ে এতোটা আগ্রহ আর দেশের ফুটবলে দেখা যায়নি। ভারত বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম।

গত কয়েকদিনের মতো বিমানবন্দরে আজও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহেল রানা, তপু বর্মনরা। তাদের কাছে বেশিরভাগ প্রশ্নই ছিল শেফিল্ড ইউনাইটেডের এই তারকাকে নিয়ে। হামজাকে সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সোহেল রানা। এক দিনের পরিচয়েই দলের সবার সঙ্গে হামজা দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।

ফুটবলে মূলত চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। তবে গতকাল কিংস অ্যারেনায় অনুশীলন করেন ২৭ জন ফুটবলার। কিন্তু শেষ মুহূর্তে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রাতে লাগেজ গোছানোর প্রস্তুতির সময় দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন। ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন। 

প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২