গণমাধ্যমের স্বাধীনতা রাষ্ট্রের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত।

দেশের গণমাধ্যম খাতে বিদ্যমান সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর পাঠকদের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ছাড়া সভ্যতা ও গণতন্ত্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনায় জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং তা চর্চার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীলতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করতে চায়।

গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বও। জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার আনার কথাও ভাবা হচ্ছে।

দেশে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রে জবাবদিহি থাকলে অতীতে সরকারগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হতো না। সরকার দেশে জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, ক্ষমতাসীন বিভিন্ন মহল অনেক সময় গণমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। তবে গত কয়েক বছরে সাংবাদিকেরা নানা প্রতিকূলতার মধ্যেও স্বৈরাচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও ঘোষিত কর্মপরিকল্পনায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

১০

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

১১

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১২