৫ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি সরকার লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সেজন্য সরকারের লুটপাট-দুর্নীতির এসব দায়ী। দেশে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ সেটা ৫ মাসে পুরো বাংলাদেশ দেখে ফেলেছে।

নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা খারাপ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। বলেন, এমনকি দুর্নীতি বেড়েছে। বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে। সরকারের অব্যবস্থার কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরও রায় বাস্তবায়ন করেনি তারা। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এই সরকারকে বিশ্বাসঘাতক বলতে পারি।

এই সরকার জনগণ নয়, ব্যবসায়ী-মাফিয়াদের সরকার বলে মন্তব্য করেন নাহিদ। বলেন, যাদের টাকা নিয়ে নির্বাচন করেছিল, তাদের হাতে দেশ তুলে দিচ্ছে। যারা নির্বাচনে হেরেছে, তাদের প্রশাসক বানিয়েছে। সকল জায়গায় দলীয়করণ শুরু করেছে। ইউএনওদের সারা দেশে মারধর করছে। তাদের চাপ দিচ্ছে। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। আগামী দিনে আন্দোলন আসছে।

এদিকে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আশা করেছিলাম জুলাই সনদ অনুযায়ী নির্বাচনগুলো সংগঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিএনপির আগের ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। জুলাই সনদ অনুযায়ী হলে দেশে যোগ্য রাষ্ট্রপতি দেখতে পেতাম। দলীয় রাষ্ট্রপতি দেখতে পাব, সেটা দুঃখজনক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। তবে গণহত্যার দায়ে যারা ভারতে আছে, প্রেস ব্রিফিং করছে, হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার সেখানে সফরে যান। তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে গেলে দেশের সঙ্গে গাদ্দারি হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

দুদিনের সফরে আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

১৫ আগস্টকে কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়াকে চাপে রেখে আরেকটি দাপুটে দিন বাংলাদেশের

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নেত্রকোনায় গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

১০

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

১১

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন

১২