ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

ছবি সংগৃহীত।

ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরো পাঁচ মাস বাড়ানো হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে। 

বুধবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্ট এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে আসিফ নজরুর বলেন, ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে কেউ নিজ থেকে বৈধকরনের জন্য যোগযোগ করলে জরিমানাও দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহন করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরো অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

এর আগে শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়সীমা হলো শেষ সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আইনি বৈধতা নিশ্চিত করেন।

মন্ত্রণালয় আরো জানায়, ৮ জুলাইয়ের পূর্ববর্তী ঘোষণার আলোকে এবং বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 

একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সময়সীমা কার্যকর করতে সব ধরনের সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২