লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন

ছবি সংগৃহীত ।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এছাড়াও ০৫ জন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। 

আইওএম কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (UZ222) বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (০৮ জুলাই) বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিমানটি বুধবার (০৯ জুলাই) আনুমানিক সকাল ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।  

দূতাবাসের মিনিস্টার (শ্রম) জনাব গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

২

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৩

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৪

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৫

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৬

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৭

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৮

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৯

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

১০

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১২