প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন

আগামী ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন প্রবাসীরা। যাঁরা এরই মধ্যে আবেদন করেছেন, তাঁরা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন।

আজ বুধবার সকালের দিকে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তিনি এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাওয়া শুরু করবেন।

আসিফ নজরুল বলেন, যাঁরা আবেদন করেছেন, ১৫ ডিসেম্বর-পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পাবেন। প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়াপ্রবাসীরা পাবেন। পরে যেসব দেশে চাহিদা বেশি, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এমআরপি দেওয়া হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, প্রচুর পাসপোর্ট ছাপানো হয়েছে। সরকার যে ব্যবস্থা নিয়েছে, তাতে আগামী দু-তিন বছরে আর কোনো সমস্যা হবে না।

এমআরপি পাসপোর্ট পাওয়ার জটিলতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই জটিলতা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন মন্ত্রী নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তাঁর এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে। প্রবাসীদের সহযোগিতার জন্য প্রয়োজনে বায়োমেট্রিক নিতে সংশ্লিষ্ট দেশগুলোতে সরকারের টিম যাবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১০

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

১১

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১২