ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

ছবি সংগৃহিত।

সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে মারা যান দোকান মালিক। 

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

স্বপ্না বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রাতে তারাবির নামাজ থাকায় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিলেন। পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে চারজন লোক দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে পাশে থাকা দোকান মালিকের স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়,খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার শরীর রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।   


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২