টানা তিন দফায় বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল কত

টানা তিন দফায় বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল কত

দেশের বাজারে টানা তৃতীয় দফায় বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা, যা দেশের ইতিহাসে নতুন উচ্চতা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের দিন এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর পরপর দুই দফায় প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা করে বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ এ বৃদ্ধির মধ্য দিয়ে টানা তিন দফায় বাড়ল মূল্যবান এই ধাতুর দাম।

এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

বাজুস আরও জানিয়েছে, গয়নার নকশা ও ধরন অনুযায়ী ক্রেতাকে মজুরি দিতে হবে। তবে নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া গয়না পরিবর্তন বা বিক্রির ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর যথাক্রমে ৯ শতাংশ ও ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১

‘ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড নেই’

২

প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব, ইউটিউবে দেখা যাবে পরদিন

৩

ডেঙ্গু ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯১০

৪

হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির আহ্বান রাষ্ট্রপতির

৫

নারী-শিশুদের সহায়তায় নতুন নীতিমালার খসড়া, সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়ার প্রস্তাব

৬

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

৭

সাভার-আশুলিয়ায় কমেছে বন্ধ কারখানার সংখ্যা, স্বাভাবিক হচ্ছে পোশাক উৎপাদন

৮

‘সীমান্তের ওপার থেকে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

৯

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

১০

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

১১

হিজাব-পাগড়ি পরে সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা, নতুন বিতর্কের মুখে কানাডা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।