বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত?

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে বাজারে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য সমাধান নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হওয়ায় স্বর্ণ নিয়ে বিনিয়োগকারীরা মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সময় বেলা ১টা ৩৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬৫ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৩ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।

ডলারের মান কিছুটা কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের মূল্যবৃদ্ধি এখনও অনেকটাই তেলের দাম ও ডলারের গতিপ্রকৃতির ওপর নির্ভরশীল। তেল ও ডলারের দাম কমলেই স্বর্ণের দাম বাড়ছে।’

স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা শেষ হয়নি। তবে বাজারে এখন একটি স্বাভাবিক সমন্বয় বা ‘শেকআউট’-এর সময় এসেছে। তাই বছরের শেষভাগ পর্যন্ত লেনদেনে ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে এবং দাম প্রায় ৫ হাজার ডলারের দিকে যেতে পারে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ২৬ ডলারে পৌঁছেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৭৯ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩১০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২