ছেলেদের সঠিকভাবে গড়ে তোলা হলেই মেয়েরা নিরাপদ থাকবে: শেফালি শাহ

ছবি: সংগৃহীত।

সমাজে নারীর নিরাপত্তা ও সন্তানদের সঠিক মূল্যবোধে বড় করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি লিলি সিং–এর পডকাস্টে মাতৃত্ব, সন্তান প্রতিপালন এবং বর্তমান সময়ের তথাকথিত ‘আলফা মেল’ বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

পরিচালক বিপুল অমৃতলাল শাহ ও শেফালি শাহ দম্পতির দুই ছেলে-আর্যমান শাহ ও মৌর্য শাহ। সন্তানদের মানবিক মূল্যবোধ শেখানোর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমাদের ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা হয়, তবেই আমাদের মেয়েরা নিরাপদ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ছেলেদের একটি সহজ বিষয় শেখানোর চেষ্টা করেছি। তুমি অন্যদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, ঠিক তেমন আচরণই অন্যদের সঙ্গে করো। বিষয়টি খুবই সহজ। এর বেশি কিছু নয়, কমও নয়। তুমি যদি নিজে কোনো খারাপ আচরণের শিকার হতে না চাও, তাহলে অন্য কারও সঙ্গেও তেমন আচরণ করা উচিত নয়।’

মাতৃত্ব ও সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি মা হিসেবে সফল হয়েছি কি না, সেটা হয়তো তখনই বুঝতে পারব, যখন ওদের বয়স ৩০ হবে। তারা এখন বড় হচ্ছে, নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করছে। এই বয়সে সন্তানরা সাধারণত বাবা-মায়ের সব কথা প্রশ্ন করতে চায়, দ্বিমত পোষণ করে। এটা বেড়ে ওঠারই অংশ।’

সন্তানদের আচরণের দায় নিয়ে তিনি বলেন, ‘তারা যদি কখনো খারাপ আচরণ করে, তার পুরো দায় আমি নিতে পারি না। একজন মানুষ হিসেবে তাদের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তবে মা হিসেবে আমি আমার সাধ্যমতো সেরাটা দিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, আমি অন্তত ভদ্র মানুষ হিসেবে তাদের বড় করতে পেরেছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২