মজুরি বৃদ্ধির পরও বিক্ষোভে উত্তাল গাজীপুর

মজুরি বৃদ্ধির পরও বিক্ষোভে উত্তাল গাজীপুর

সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পরও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করছেন শিল্প কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা একটু সমস্যা করেছিল। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

১

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২

জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা

৩

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

৪

কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

৫

নতুন পুলিশ সুপার নিয়োগ সাত জেলায়,বদলি-পদায়নে ১৪ পুলিশ কর্মকর্তা

৬

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও বাহিনীর সদস্যদের ওপর কঠোর নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে ইসির আমন্ত্রণ

৮

১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

১০

একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

১১

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।