বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

ছবি সংগৃহিত।

রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে রেখেছেন নিহতদের সহকর্মীরা। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার পর পোশাক শ্রমিকরা বনানীর চেয়ারম্যানবাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২