ঢাকায় চালু হলো পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল ‘এডিএম’

ছবি: সংগৃহীত।

রাজধানীর ধানমণ্ডি-২ এলাকায় মুখ ও দাঁতের সব ধরনের চিকিৎসাসেবার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম) হাসপাতাল যাত্রা শুরু করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি আধুনিক ও হাই-টেক স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল, যেখানে থাকবে ২৪ ঘণ্টা সেবা, আউটডোর ও ইনডোর চিকিৎসা এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

শতাধিক চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকরাসেবা দেবেন।

এ হাসপাতালে মুখ ও দাঁতের বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসহ মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরনের অপারেশন, আঁকা-বাঁকা দাঁতের চিকিৎসা, অ্যান্ডোডন্টিক চিকিৎসা, শিশু দন্ত রোগসহ ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির সব ধরনের সেবা পাওয়া যাবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ডেন্টালের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের হাই-টেক ডেন্টাল হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য আশীর্বাদ।’ 

তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকে, যা কমাতে হলে চিকিৎসা কার্যক্রম অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে পরিচিতি পাবে।

এ ছাড়া, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা অনেক ভালো।

অনুষ্ঠানে রাশিয়ান অ্যাম্বাসির ডিরেক্টর অব হাউস খ্লেভনয় আলেক্সান্দ্রা আলেক্সান্দ্রভনা বলেন, রাশিয়া ও বাংলাদেশ যৌথভাবে এডিএম হাসপাতালের উন্নয়নে কাজ করবে এবং প্রশিক্ষণের জন্য রাশিয়ার দরজা উন্মুক্ত থাকবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজ হাসপাতালটিকে বিশ্বের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন বলেন, এখানে ধনী-গরিব সবার চিকিৎসার ব্যবস্থা থাকবে।

হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী (অব.) বলেন, হাসপাতালের উন্নয়নে সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে হাসপাতালের বিভিন্ন সেবার বিষয়ও তুলে ধরেন।

অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা চিকিৎসা পদ্ধতি ও সেবার ওপর বৈজ্ঞানিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২