বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা প্রশমিত হওয়ায় শুক্রবার তেলের বাজারে এই পতন দেখা যায়।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৯৮ ডলারে। 

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২০ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ৬১ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে।

এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির অগ্রগতি স্থবির হওয়ার কারণে গত বুধবার (৮ অক্টোবর) প্রায় ১ শতাংশ বেড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছায়। যা সে সময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।

এরমধ্যেই বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে প্রথম ধাপে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এই চুক্তির ফলে শুক্রবার কিছুটা কমলো জ্বালানি তেলের দাম।

সূত্র: রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২