কুয়েট শিক্ষার্থীদের চার জন প্রতিনিধি যমুনায়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রদল এবং স্থানীয় বিএনপি কর্তৃক ঘটিত নেক্কারজন হামলা এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অনুপ্রবেশের অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি যমুনায়।

শিক্ষার্থীদের পক্ষ হতে ০৪ জন প্রতিনিধি: নাজমুল হুদা জ্বলক, শাহরিয়ার কবির রাহাত, সিয়াম সাদিক নাইম, নুজহাত লামিসা।

 শিক্ষার্থীদের  ৬ টি  দাবী হলো:

১- খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কুয়েটার সাথে সংযুক্ত থাকা অবস্থায় কোন রাজনীতিতে অনুপ্রবেশ করতে পারবে না –এই মর্মে অধ্যাদেশ জারি করতে হবে। 

২- ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে কুয়েটে ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। 

৩- কুয়েটের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েট ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্যে দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

৪- ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. এর ঘটনায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে এবং আহত শিক্ষার্থীদের তালিকা শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদান করা হবে। 

৫- ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. এর ঘটনায় ছাত্রদল এবং স্থানীয় বিএনপি কর্তৃক কুয়েটের সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করা হয়, এই মর্মে কুয়েটের প্রশাসন কর্তৃক বিবৃতি দিতে হবে। 

৬- উপরোক্ত সকল দাবি সমূহ পূরণ করে উক্ত ঘটনার ব্যর্থতার দায় স্বীকার করে, নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো-ভিসি এবং পরিচালক-ছাত্রকল্যাণ কে পদত্যাগ করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২