হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন শোন অ্যারেস্ট

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে ফের একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানোর) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অনাথ মিত্রের আবেদনের পর দুই দফা শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের পিকনিক কর্নারের সামনে শহিদুল ইসলাম হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় রেকর্ড করা হয়।

এর আগে ২০২৫ সালের ২০ মে রাতে সাতক্ষীরা শহরের রাধানগরের নিজ বাসা থেকে লায়লা পারভীন সেঁজুতিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও কয়েকটি মামলায় পর্যায়ক্রমে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইন, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হত্যা সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

লায়লা পারভীন সেঁজুতির আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ জানান, সর্বশেষ মামলায় গত ৩ জুন ২০২৬ হাইকোর্ট তার মক্কেলকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করলেও ‘নো অর্ডার’ হয়। এরপরও একের পর এক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।

মামলার বাদী সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের ইমদাদুল হক। তিনি ২০২৪ সালের ২৮ আগস্ট সাতক্ষীরা আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে পরে এটি এফআইআর হিসেবে সাতক্ষীরা সদর থানায় নথিভুক্ত হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, তার ভাই শহিদুল ইসলাম। যিনি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। তাকে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে যশোরের পিকনিক কর্নারের সামনে গুলি করে হত্যা করা হয়। মামলায় তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, সে সময় মামলা নিতে অস্বীকৃতি জানানো হয়েছিল এবং বর্তমান পরিস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পর মামলা দায়ের করা সম্ভব হয়েছে।

তবে মামলার অভিযোগের বিষয়ে লায়লা পারভীন সেঁজুতি বা আদালতে তার পক্ষে কারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

১

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

২

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৩

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

৪

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা

৫

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

৭

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাঁচ

৮

দুর্যোগ প্রশমন দিবসে জুড়ীতে সচেতনতামূলক র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

৯

নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের

১০

কাজী নজরুল ইসলাম: শৃঙ্খল ভাঙার গান ও এক অসাম্প্রদায়িক আধুনিকতার ইশতেহার

১১

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

১২