টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া পাঁচজনই পোশাকশ্রমিক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নীরব (১২), নার্গিস (৩০), দোলা (৫০), সুলতান (২৮) ও রিফা (২০)। তারা সবাই পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত রিফার ভাই জানান, তারা গাইবান্ধার সাদুল্যাপুর থেকে একটি বাস ভাড়া করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার একটি পোশাক কারখানায় যাচ্ছিলেন। পথে বাসটির জ্বালানি শেষ হয়ে গেলে ধলাটেঙ্গর এলাকায় সেটি থামে। এ সময় চালক ও সহকারী তেল আনতে কাছাকাছি একটি পাম্পে যান এবং যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন।

অপেক্ষার সময় কয়েকজন যাত্রী পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করলে পাঁচজন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

১০

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

১১

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২