নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বিকেলে

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আজ বিকেলে। সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল ৩টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরদিন আজই সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পর তিনি প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর নতুন মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন।

দিনের কর্মসূচির শুরুতে আজ বেলা ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন তিনি।

সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি। সূত্র জানিয়েছে, বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই; মূলত এটি হবে পরিচিতিমূলক সভা।

এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

১০

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

১১

আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

১২