আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

ইরান মীমাংসা করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি বলেছেন, ‘খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে দীর্ঘক্ষণ দম্ভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা একদিনে ভেনিজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করেছি। তারা এতটাই মীমাংসা করতে চায় যে, তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ভালো মানুষ বলেই দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি।’

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন শুক্রবার প্রকাশ্যে আনা হয়। ওইদিন বিভিন্ন দেশ থেকে আসা নেতারা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ও রোববার তার কফিন থাকবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বহু মানুষ।

তেহরানের কার্যক্রম শেষে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে পর্যায়ক্রমে কোমে এবং ইরাকের নাজাফ হয়ে কারবালায়। পরে সেখান থেকে ইরানের মাশহাদ শহরে নিয়ে এসে ইমাম রেজার মাজারে দাফন করা হবে তাকে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২